
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এখন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে নভেম্বর শেষ হতেই ভারতীয় অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ঘরের মাঠে সদ্য সমাপ্ত ২ টেস্টের সিরিজে এই দায়িত্ব পান নাসির আহমেদ নাসু। তিনি আগে জাতীয় দলের অ্যানালিস্ট ছিলেন। এবার নিউজিল্যান্ড সফরে অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক মহসিন শেখকে। এ ছাড়া স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি শেষ হলেও তার সঙ্গে আলোচনা চলছে আবার একই দায়িত্বে রাখার জন্য। জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।