সিরাজদিখানের রাজানগর উচ্চ বিদ্যালয় কমিটির নয়া সভাপতি রাবেয়া

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর-সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী রাবেয়া হোসেন। গতকাল রবিবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিদ্যালয়ের দাতা সদস্য ১ জন, অভিভাবক প্রতিনিধি ৫ জন, শিক্ষক প্রতিনিধি ২ জন ও সংরক্ষিত নারী প্রতিনিধি ১ জন, মোট ৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৬ জন ভোটার রাবেয়াকে সমর্থন করায় তিনি নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহনের সময় নির্বাহী অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুইঁয়া, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মানবাধিকার কর্মী এম এ কাইয়ুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *