ফেডারেশন কাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত

ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে যে কয়েকটি টুর্নামেন্ট নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেডারেশন কাপ। ৪২ বছর ধরে এই আসরটি অনুষ্ঠিত হয়েছে ৩৪ বার। ৩৫তম বারও অনুষ্ঠিত হওয়ার আভাসও পাওয়া গেল। বুধবার বাফুফে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এই আসরের গ্রুপিং ড্র। এবারের ফেডারেশন কাপ গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ এবং কিংস অ্যারেনা- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের ফাইনাল হবে ২১ মে। স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপের ফাইনালও অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। এই মর্যাদাপূর্ণ আসরের সবচেয়ে সফল দুটি দল যারা, তারাই সর্বশেষ আসরের ফাইনালিস্ট ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *