সিরাজদিখানের মালখানগর মাদ্রাসা কমিটির সভাপতি সামসুল হক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লেখক হাজী সামসুল হক। গতকাল সোমবার  সকাল ১১টায় মাদ্রাসা হল রুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট মাওলানা এ বি এম মহিউদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 

দাতা সদস্য ১ জন, প্রতিষ্ঠাতা সদস্য ১জন,  অভিভাবক প্রতিনিধি ৪ জন, শিক্ষক প্রতিনিধি ২ জন ও সংরক্ষিত মহিলা প্রতিনিধি ১, সংরক্ষিত  মহিলা শিক্ষক প্রতিনিধি ১জন , মোট ১০ জন প্রতিনিধির সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী সামসুল হককে আগামী দুই বছর মেয়াদে সভাপতি নির্বাচিত করা। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন রাজা, দাতা সদস্য হাজী ফিরোজ আহমেদ, অভিভাবক প্রতিনিধি আলী আহাম্মদ চৌধুরী, মোহাম্মদ নাসির শেখ, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, মোঃ মোস্তফা কামাল, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি তাহমিনা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি আফরোজা আক্তার প্রমুখ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *